শ্রেণিকক্ষে শিক্ষকদের মোবাইল ফোন বন্ধের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৯:৩৮আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৯:৪৬

জাতীয় সংসদ

পাঠদানের সময় শ্রেণিকক্ষে বসে শিক্ষকরা যাতে মোবাইল ফোন ব্যবহার না করেন তার জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া জেলা পর্যায়ে শিক্ষক বদলির ক্ষমতা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ওপর অর্পণের সুপারিশ করা হয়।

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম বাবু এবং মোহাম্মদ ইলিয়াছ অংশগ্রহণ করেন।

বৈঠকে চর-হাওরসহ দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে আউটসোর্সিংয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সুপারিশ করে কমিটি।

বৈঠকে জাতীয়করণের অনুমোদনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বিদ্যালয় ও শিক্ষকদের নামের তালিকা সংসদীয় কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনেরও সুপারিশ করা হয়। আর তালিকা খুঁজে না পেলে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া স্কুল ফিডিং কার্যক্রমকে পর্যায়ক্রমে শতভাগ কাভারেজ, মানবিক দিক বিবেচনা করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের চাকরিতে নিয়মিত করা এবং মোবাইলে উপবৃত্তি দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করে কমিটি।

/ইএইচএস/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের