এখন দেশে ৪০ শতাংশ মানুষ ডিজিটালাইজড: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১১:৫৫আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১১:৫৫

জুনাইদ আহমদ পলক (ফাইল ফটো) বর্তমানে দেশের ৪০ শতাংশ মানুষ ডিজিটালাইজড বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয়দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ বলেন, ‘সরকারের ক্ষমতা গ্রহণের  সময় দেশে ডিজিটালইজড মানুষের সংখ্যা ছিল শুন্য শতাংশ। যা এখন বেড়ে ৪০ শতাংশে দাঁড়িয়েছে। তবে চলতি বছর শেষে  এ হার ৬০ শতাংশে দাঁড়াবে।’

তিনি আরও বলেন, ‘সরকার ই-গর্ভনেন্সের প্রতি গুরুত্ব দিচ্ছে। তাই জেলা প্রশাসকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সারাদেশে আইসিটি পার্ক করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। তাই জমি পাওয়া গেলে ৬৪ জেলায় এ পার্ক স্থাপন করা হবে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম