মানবতাবিরোধী অপরাধ: দুই মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১২:৩১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১২:৪০

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মহানমুক্তিযুদ্ধের সময় শেরপুর ও যশোরে মানবতাবিরোধী অপরাধের ভিন্ন দুই মামলায় তদন্ত প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির সেফ হমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার সিনিয়র কর্মকর্তা সানাউল হক।

সানাউল হক বলেন, ‘৫১ নম্বর তদন্ত প্রতিবেদনে শেরপুরের চার মানবতাবিরোধী অপরাধীর মধ্যে তিনজন গ্রেফতার রয়েছে। ৫৪ পাতার প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে জোর করে শ্রম আদায়, আটক, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ মামলায় একজন এখনও পলাতক আছে। আমরা কাউকে তার নাম বা পরিচয় বলতে চাই না। এছাড়া এ মামলায় সাক্ষী করা হয়েছে ৬০ জনকে। অপরাধ সংগঠনের স্থান শেরপুরের নকলা।’

এ মামলার তদন্ত কর্মকর্তা সংস্থার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।
সানাউল হক বলেন, ‘এছাড়া ৫২ নম্বর প্রতিবেদনে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে নড়াইলের (সাবেক যশোর জেলার নড়াইল মহকুমায়) লোহাগড়া ও কালিয়া থানার বাসিন্দা ওহাব মোল্লাসহ ১২ জনকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে ৫ জন গ্রেফতার আছে। অপরাধের ধরণ- আটক, অপহরণ নির্যাতন, ধর্ষণ, হত্যা ও গণহত্যা।’

তিনি আরও বলেন, ‘৪৩৪ পৃষ্ঠার প্রতিবেদনে ৭৬ জনকে সাক্ষী করা হয়েছে।’

এ মামলায় গ্রেফতার থাকা আসামিরা হলেন- ওহাব মোল্লা, ওমর আলী শেখ, বদরুদ্দুজা, দাউদ শেখ ও গুলজার হসেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা সংস্থার তদন্ত কর্মকর্তা (আইও) আব্দুল্লাহ আল মামুন।
/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম