দেশে প্রতিবছর ২০ হাজার মানুষ হেপাটাইটিসে মারা যায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৭, ১৪:৫৩আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৪:৫৮

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা হেপাটাইটিস একটি নীরব ঘাতক। যা মানুষকে তিলেতিলে শেষ করে দেয়। দেশে প্রতি বছর ২০ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আর সারা বিশ্ব মারা যায় ১১ লাখ মানুষ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৭ উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মেডিসিন ক্লাব ও বেক্সসিমকো ফার্মা আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যসেবা অধিদফতরের (ডিজিএইচএস) লাইন পরিচালক প্রফেসর ডা. সানিয়া তাহমিনা বলেন,‘হেপাটাইটিস একটি নীরব ঘাতক যা মানুষকে তিলেতিলে শেষ করে দেয়।' 

তিনি আরও বলেন,‘অনেক সময় দেখা যায় যারা হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন তারা রোগের সিমটম বুঝতে পারেন না। শেষ পর্যায়ে গিয়ে হাসপাতালে ভর্তি হলে কোনও লাভ হয় না। এই রোগে চিকিৎসার জন্য কী পরিমাণ খরচ করতে হয় তার হিসাবও নেই। তাই আমাদের এই বিষয়ে আরও সচেতনা বৃদ্ধি করতে হবে।’

আলোচকরা বলেন,বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বকে হেপাটাইটিস মুক্ত করার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য মাত্রা অর্জন করা বাংলাদেশেও সম্ভব। আমাদের ওষুধ কোম্পানিগুলো হেপাটাইটিস প্রতিরোধের ভালো ওষুধও তৈরি করছেন। যা অনেক অল্প টাকায় পাওয়া যাচ্ছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের পরিচালক উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজির সহকারী অধ্যাপক ডা. নূরজাহান চৌধুরীসহ অনেকে।

/এসএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম