জলবায়ু প্রকল্পে ১২৫ কোটি ডলারের তহবিল বাড়িয়েছে এডিবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ আগস্ট ২০১৭, ০৭:১৩আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ০৭:২৬

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও প্রকল্প বাস্তবায়নে পাঁচ বছর মেয়াদি ডুয়াল-ট্রান্স ও ১০ বছর মেয়াদি গ্রিন বন্ডস ইস্যু করে ১২৫ কোটি ডলার তহবিল বাড়িয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবি’র কোষাধ্যক্ষ পিয়েরে ভ্যান পিটেঘেম বলেন, ‘ক্রমবর্ধমান গ্রিন বন্ড চাহিদার প্রেক্ষিতে এডিবি দ্বিতীয় ডুয়াল-ট্রান্স ও প্রথম পাঁচ বছর মেয়াদি গ্রিন বন্ড প্রস্তাবে সাড়া দিয়েছে।’ তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা বিভিন্ন স্তরের যোগ্য ও সক্রিয় বিনিয়োগকারীর কাছে পৌঁছাতে পারব। আর এভাবেই আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে সক্ষম উদীয়মান বিনিয়োগকারীদের কাছে পৌঁছতে চাই।’
এই গ্রিন বন্ড তহবিল এডিবির সাধারণ পুঁজিবাজারের অর্থায়নে স্বল্প-কার্বন ও জলবায়ু সংক্রান্ত প্রকল্পে সহায়তা করবে এবং কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।
২০১৫ সালে এডিবি ঘোষণা দেয়, ২০২০ সালের মধ্যে জলবায়ু সংক্রান্ত বার্ষিক অর্থায়ন তহবিল দ্বিগুণ হয়ে ছয়শ কোটি ডলার হবে। এছাড়া, এই দশকের শেষে জলবায়ু পরিবর্তন তহবিলে এডিবির অর্থায়ন শতকরা প্রায় ৩০ ভাগে উন্নীত হবে।
এডিবি সূত্র জানায়, এই ছয়শ কোটি ডলারের মধ্যে চারশ কোটি ডলার নবায়নযোগ্য বিদ্যুৎ, বিদ্যুৎ খাতের উন্নয়ন, টেকসই পরিবহন ও স্মার্ট সিটি নির্মাণ এবং অবশিষ্ট দুইশ কোটি ডলার আরও অবকাঠামো নির্মাণ, জলবায়ু সহনশীল কৃষি ও জলবায়ু সংক্রান্ত দুর্যোগ প্রস্তুতির কাজে ব্যবহার করা হবে। বাসস।

আরও পড়ুন-

সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠকের প্রশংসায় জাতিসংঘ প্রতিনিধিরা

পদ্মা সেতু নিয়ে অপপ্রচার: তদন্ত কমিশন গঠিত না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম