পদ্মা সেতু নিয়ে অপপ্রচার: তদন্ত কমিশন গঠিত না হওয়ায় হাইকোর্টের ক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ১৫:২৫আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৬:১৭

পদ্মা সেতুর নির্মাণকাজ (ছবি: বাংলা ট্রিবিউন) পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা অভিযোগ তৈরির পেছনে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে এখন পর্যন্ত তদন্ত কমিশন গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ৩১ আগস্টের মধ্যে তদন্ত কমিশন গঠন করে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

তদন্ত কমিশন গঠনে রাষ্ট্রপক্ষ ফের সময়ের আবেদন করলে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন,‘সেই ফেব্রুয়ারিতে অর্ডার হয়েছে। এখন পর্যন্ত আপনাদের চিঠি চালাচালি শেষ হয় নাই’। পরে আদালত তদন্ত কমিশন গঠনে ৩১ আগস্ট পর্যন্ত সরকারকে সময় বেধে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে ২০ মার্চ পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা অভিযোগ সৃষ্টির নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে কমিটি বা কমিশন গঠনের অগ্রগতি প্রতিবেদন ৭ মে-এর মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, এ কমিটি বা কমিশন গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া  হয়।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে `ইউনূসের বিচার দাবি: আওয়ামী লীগ ও সমমনা দলগুলো একাট্টা’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকার সংবাদ আদালতের নজরে আনলে স্বতঃপ্রণোদিত হয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

 /এমটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের