হজযাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে গেছে: হাব মহাসচিব

বাংল ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৪:১৭আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৪:২২

হজে যাচ্ছেন লোকজন হজযাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তৈরি হওয়া সংকট কেটে গেছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) একথা জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম।

রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাব মহাসচিব বলেন, ‘সৌদি সরকার নতুন করে কিছু বিধি নিষেধ আরোপ করায় জটিলতা সৃষ্টি হয়েছে। হজ এজেন্সিগুলোর কোনও অব্যবস্থাপনা নেই। ২০১৪, ১৫ ও ১৬ সালে যারা হজ করেছেন তাদের মধ্যে যারা আবারও এ বছর হজ করেছেন তাদের অতিরিক্ত ২০০০ রিয়াল সমপরিমাণ টাকা সৌদি সরকারকে দিতে হবে। হঠাৎ করে সৌদির কাছ থেকে এ নির্দেশনা আসায় অনেক হজ যাত্রী এই টাকা দিতে চাইছে না। এ বিষয়টি জানিয়ে ধর্ম মন্ত্রণালয়কে আমরা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তারা সহযোগিতা করেনি। যার ফলে জটিলতা তৈরি হয়েছে।’ এছাড়া মুয়াললেম ফি সংক্রান্ত জটিলতা দূর হয়েছে বলেও তিনি জানান।      

হজ যাত্রীরা

এদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩২ হাজার ৫২৫ জন হজ যাত্রী ঢাকা থেকে সৌদির উদ্দেশে যাত্রা করেছেন বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।

/সিএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের