শোক দিবসকে কেন্দ্র করে কোনও চাঁদাবাজি চলবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৭, ১৮:০০আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৮:০০

ডিএসসিসির নাগরিক শোক র‌্যালি সড়ক পরিবহন পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শোক দিবসকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি চলবে না। নেতাকর্মীরা যদি চাঁদাবাজি ও অপকর্ম বন্ধ করে তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।

শনিবার বিকেল ৪টায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত নাগরিক শোক র‌্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজ শোকের নামে কোনো প্রকার অপকর্ম চাঁদাবাজি চলবে না। শোক দিবসে অপকর্ম থেকে বিরত থাকবেন। শোককে শক্তি করে মানুষের পাশে থাকবেন। তাহলেই শোক দিবসের তাৎপর্যপূর্ণ হবে। 

কাদের বলেন, বাংলাদেশে এখনও ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্র চলছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। আজ শপথ নিতে হবে শোক দিবস থেকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ আছে কোনও শক্তি তাকে দমন করতে পারবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল হাসান খান প্রমুক।

/এসএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের