জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের দুর্লভ স্থিরচিত্র নিয়ে মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদফতর। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।সোমবার (৭ আগস্ট) অধিদফতরের প্রধান কার্যালয়ের নীচতলায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
প্রদর্শনীর উদ্বোধনের সময় আনোয়ারুল করিম বলেন, ‘প্রদর্শনীতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের কিছু দুর্লভ ছবি স্থান পেয়েছে। এসব ছবি থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবনের আদর্শকে অনুসরণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে উদ্ধুদ্ধ হবে।’
এসময় অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা আলোকচিত্র পরিদর্শন করেন। বাসস।
/টিআর/







