হজ এজেন্সিগুলোকে ১০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিলেন ধর্মমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৫:৪২

হজ ফ্লাইট (ছবি- সংগৃহীত)

কিছু হজ এজেন্সি সময় মতো রিপোর্ট না করায় হজ ফ্লাইট নিয়ে সমস্যা তৈরি হয়েছে। যেসব এজেন্সি বৃহস্পতিবারের (১০ আগস্ট) মধ্যে হজযাত্রীদের ভিসার আবেদন করবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে হজ এজেন্সির মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘অভিযুক্ত ৪৮ হজ এজেন্সিকে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যদি সমস্যা সমাধান না হয়, তাহলে অভিযুক্ত হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। একজন হজযাত্রীও পড়ে থাকবেন না। সবাই হজে যাবেন। কিছু এজেন্সি সময় মতো রিপোর্ট না করায় এ সমস্যা হয়েছে। তাদের আজ (মঙ্গলবার) আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, কিছু এজেন্সি বেশি ব্যবসার জন্য এমনটি করেছে। এসব অন্যায় বরদাস্ত করা হবে না। দুই দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।’

/জেইউ/সিএ/এপিএইচ/

আরও পড়ুন:
ব্যাহত হচ্ছে মানবতাবিরোধী ট্রাইব্যুনালের বিচার!

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম