শুভ জন্মাষ্টমী আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৭, ০৪:১৫আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০৪:১৫

শুভ জন্মাষ্টমী আজ আজ সোমবার (১৪ আগস্ট) শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস— দুষ্টের দমন ও সজ্জনদের রক্ষার জন্য এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের আবির্ভাবকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হিন্দু সম্প্রদায়ের মানুষকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। জন্মাষ্টমী উপলক্ষে সোমবার সরকারি ছুটি চলছে।
রাজধানীসহ সারাদেশের বিভিন্ন মন্দিরে সোমবার পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে উৎসব উদযাপন করবে। দেশ ও জাতির মঙ্গল কামনা করে সকাল ৮টায় থাকছে শ্রীশ্রী গীতাযজ্ঞ। রাতে হবে শ্রীকৃষ্ণ পূজা।
এদিকে পলাশীর মোড় থেকে রওনা দেবে জন্মাষ্টমীর মিছিল। বিকাল ৩টায় এর উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন থাকবেন বিশেষ অতিথি। জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন, শহীদ নূর হোসেন স্কয়ার, গোলাপ শাহ্ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড, রায়সাহেব বাজার হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা।
শ্রীকৃষ্ণের জন্মদিনে বাসাবোর শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, শ্রীশ্রী মাধব গৌড়ীয় মঠ, মিরপুর কেন্দ্রীয় মন্দিরও উদযাপন করবে জন্মাষ্টমী। মন্দির ছাড়াও ভক্তরা ঘরে ঘরে উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে রবিবার (১৩ আগস্ট) ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটি মতবিনিময় সভা এবং পুরান ঢাকার শ্যামবাজারের লালকুঠি মিলনায়তনে শ্রীকৃষ্ণ সেবা সংঘ আলোচনা সভার আয়োজন করে।
/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের