পাকিস্তানি মনোভাবাপন্নরা বঙ্গবন্ধুকে সহ্য করতে পারেনি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৭, ২১:০৬আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২১:১৩

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (ছবি: সংগৃহীত) বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে খুনিরা হত্যা করতে পারেনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, ‘পাকিস্তানি মনোভাবাপন্নরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ্য করতে পারেনি। তাই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।’ মঙ্গলবার চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে শোক দিবসের  উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘বাংলাদেশের গোলা ঘরে চাল ছিল না, ব্যাংকে টাকা ছিল না, বৈদেশিক মুদ্রা ছিল না। বঙ্গবন্ধু শূন্য হাতে দেশ গঠন শুরু করেছিলেন।’

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘হত্যাকারীরা ধরে নিয়েছিল, বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করলেই  জাতির মনিকোঠা থেকে বঙ্গবন্ধু মুছে যাবে। কিন্তু তারা এক বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। দেশে লাখ-লাখ বঙ্গবন্ধুর সৃষ্টি হয়েছে। তাই তার আদর্শকে কোনোদিন ধ্বংস করা যাবে না।’

চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী প্রমুখ।

/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম