বন্যায় প্লাবিত ৩২ লাখ মানুষ, ডুবে গেছে পৌনে দুই লাখ হেক্টর জমির ফসল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৬:২৫আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৬:৫৭

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি

এ মুহূর্তে বন্যায় দেশের ২১টি জেলার ৯৬ উপজেলা প্লাবিত। এর ফলে এসব উপজেলার ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কমবেশি নষ্ট হয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭০ হেক্টর জমির ফসল। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তবে বন্যা মোকাবিলায় সরকার আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে ত্রাণের কোনও অভাব নাই। স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হচ্ছে। তারপরেও কোনও এলাকায় যদি ত্রাণ পৌঁছে না থাকে বা সংকট থাকে তাহলে তাৎক্ষণিকভাবে স্থানীয় জন প্রতিনিধিদের জেলা প্রশাসন, প্রয়োজনে মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলায় মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব পদ মর্যাদার একজন শীর্ষ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি জেলা প্রশাসনের সঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম সমন্বয় করছেন ।

/এসআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন
স্মার্টওয়াচ কি শুধু সময় দেখার জন্য? যে সুবিধাগুলো বদলে দিতে পারে দৈনন্দিন জীবন
স্মার্টওয়াচ কি শুধু সময় দেখার জন্য? যে সুবিধাগুলো বদলে দিতে পারে দৈনন্দিন জীবন
দেশের বিমানবন্দরে বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম
দেশের বিমানবন্দরে বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার