ভিসা অনুমোদন হলেও পাসপোর্ট জমা পড়ছে না সৌদি দূতাবাসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ২০:২১আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২০:৩৭

হজযাত্রা

হজ করার জন্য ভিসা অনুমোদন থাকার পরেও কয়েক হাজার বাংলাদেশি ভিসায় স্ট্যাম্প লাগানোর জন্য পাসপোর্ট সৌদি দূতাবাসে জমা দেননি।সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুতাইরি আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উজ জামানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করে এ তথ্য দেন।

সৌদি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ভিসা আবেদন অনলাইনে করতে হয় এবং ভিসা অনুমোদিত হওয়ার পরে দূতাবাসে পাসপোর্ট জমা দিলে তাতে স্ট্যাম্প লাগানো হয়।

সৌদি কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ২শ’ বাংলাদেশির ভিসা অনুমোদন করেছে।কিন্তু এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার বাংলাদেশি সৌদি দূতাবাস থেকে পাসপোর্টে ভিসা স্ট্যাম্প লাগিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূত আমাদের জানিয়ে গেছেন তাদের কাছে জমাকৃত ভিসা আবেদনের প্রক্রিয়া তারা শেষ করে ফেলেছেন এবং পাসপোর্ট সকালে জমা দিলে তারা বিকালে ভিসা স্ট্যাম্পসহ ফেরত দিচ্ছেন।

ওই কর্মকর্তা বলেন, সৌদি রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন আজ বুধবার সকালে কোনও পাসপোর্ট দূতাবাসে জমা দেওয়া হয়নি।

হজ করার উদ্দেশ্যে সৌদি আরবে গমন নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে কিন্তু সেটি ভিসা সংক্রান্ত জটিলতা নয়। কারণ, এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার বাংলাদেশির পাসপোর্টে ভিসা থাকলেও মক্কায় পৌঁছেছেন ৬৯ হাজার ২৭৭ জন যাত্রী বলে তিনি জানান।

তিনি বলেন, এর অর্থ হচ্ছে প্রায় ৪৭ হাজার বাংলাদেশির কাছে ভিসা থাকার পরেও প্লেনের ফ্লাইট জটিলতায় তারা এখনও সৌদি আরবে যেতে পারেননি।

উল্লেখ্য, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশিকে হজ করার অনুমতি দেওয়া হয়েছে। এর বিপরীতে হজ গমনের উদ্দেশ্যে ১ লাখ ২৬ হাজার ৯৮৮ জন বাংলাদেশি বুধবার পর্যন্ত অনলাইনে ভিসা আবেদন করেছেন।

ওই কর্মকর্তা বলেন,  বর্তমান তথ্য অনুযায়ী ৫৫ হাজারের বেশি বাংলাদেশিকে আগামী ১২ দিনের মধ্যে সৌদি আরবে পৌঁছাতে হবে অর্থাৎ প্রতিদিন প্রায় ৫ হাজার করে হজযাত্রী পরিবহন করতে হবে।

/এসএসজেড/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম