আনিসুল হককে জাগিয়ে তোলার চেষ্টা করছেন ডাক্তাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৭, ১১:৩০আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৪:৩০

আনিসুল হক (ফাইল ছবি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে অচেতন অবস্থা থেকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। তিনি লন্ডনের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) সকালে মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
মিজান বলেন, ‘আমরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছি। সর্বশেষ তথ্য হচ্ছে— ডাক্তাররা তাকে ধীরে ধীরে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। এটি একটি দীর্ঘ প্রচেষ্টা। স্যার এখনও আইসিইউতেই আছেন। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন।’
মিজান আরও বলেন, ‘চিকিৎসকরা আশা করছেন, কয়েকদিনের মধ্যেই তার (আনিসুল হক) শারীরিক অবস্থার উন্নতি হবে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, আগের মতোই রয়েছে।’
উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। জানা গেছে, তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন।
আনিসুল হকের পরিবারসূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। দেশে চিকিৎসকরা তার শারীরিক সমস্যা শনাক্ত করতে পারেননি। লন্ডনে ব্যক্তিগত সফর শেষে গত ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

আরও পড়ুন-

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, যাত্রীর চাপ কম

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

/এসএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত