দেশে আর হাওয়া ভবনের শাসন আসতে দেওয়া যাবে না: নাসিম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ আগস্ট ২০১৭, ১৫:০৯আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৫:১৬

সমাবেশে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা

দেশে আর হাওয়া ভবনের শাসন আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,‘ঘাতকদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করতে হবে। দেশে আর হাওয়া ভবনের শাসনে ফিরে আসতে দেওয়া যাবে না। তাই আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তিরা যাতে ক্ষমতায় না আসে সেজন্য আপনাদের সজাগ থাকতে হবে।’

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘ভুলি নাই, ভুলবো না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভার সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

দেশে আর হাওয়া ভবনের শাসন আসতে দেওয়া যাবে না: নাসিম

বাংলাদেশে আবার চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘এই চক্রান্ত্রের মূল হোতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই অশুভ কালো হাত আবার ছোবল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে ওই চক্রান্ত এবারও সফল হয়নি।’ খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম