জঙ্গি তৎপরতা ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ১৭:৩৭আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৭:৪৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোতে জঙ্গি তৎপরতা রয়েছে কিনা তা যাচাই করতে সরকার নজরদারি বাড়াবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গিবাদ প্রতিরোধে সরকার গঠিত কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘মাদ্রাসা বোর্ডের পাঠ্যপুস্তকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে এমন কোনও বিষয়বস্তু আছে কি না, তাও খতিয়ে দেখছে সরকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদবিরোধী অভিযান ও জঙ্গি গ্রেফতারের ঘটনায় হওয়া মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জঙ্গি অর্থায়নের ব্যাপারে পরবর্তী সভায় বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক, পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি) ও বিশেষ শাখাকে (এসবি) নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ উস্কে দেয় এমন অনলাইন অ্যাক্টিভিটিজও খতিয়ে দেখছে সরকার। পাশাপাশি, দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত আছে কি না, তা পর্যবেক্ষণ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

পাসপোর্ট ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া প্রতিবেদনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাসপোর্ট অফিসে দুর্নীতি হয় বলে টিআইবি যে অভিযোগ করেছে অনেকক্ষেত্রে তার সত্যতা পাওয়া যায়নি। তবে সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, র‌্যাব, পুলিশ, কোস্টকার্ডসহ ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তারা।

 

/এসআই/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম