৯৯৩ জন হজযাত্রীর ভিসার আবেদন জমা পড়েনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ১৩:৩৯আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৪:২৪

হজযাত্রা ৯৯৩ জন হজযাত্রীর ভিসার আবেদন জমা দেয়নি হজ এজন্সিগুলো। ফলে এসব হজযাত্রী সৌদি আরবে যেতে পারছেন না। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৯৪ হাজার ৪১০ জন হজযাত্রী। ক্রমাগত ফ্লাইট বাতিলের কারণে প্রায় সাড়ে ৪ হাজার হজযাত্রীর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। হজ অফিস সূত্রে মঙ্গলবার এসব তথ্য জানা গেছে।

ভিসা আবেদন জমা না দেওয়া প্রসঙ্গে হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘নানা কারণে ভিসা আবেদন জমা নাও পড়তে পারে। হজযাত্রীর অসুস্থতা, আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে নিজে থেকেই হজে নাও যেতে  পারেন। তবে কোনও যাত্রী যদি অভিযোগ করেন, তিনি টাকা জমা দেওয়ার পরও এজেন্সি ভিসার আবেদন জমা দেয়নি, তবে সেই এজেন্সির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।’

তিনি বলেন, ‘১ লাখ ২৬ হাজার ২০৫ জনের ভিসার আবেদন জমা পড়েছে। আমার আশা করছি, কোনও ধরনের সমস্যা না হলে সবাই ভিসা পাবেন।’

হজযাত্রী পরিবহন প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুর দিকে ফ্লাইট বাতিলের কারণে প্রায় সাড়ে ৪ হাজার হজযাত্রীর ক্যাপাসিটি লস হয়েছে। বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে আমরা অনুরোধ জানিয়েছি, তারা যেন অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে। সেজন্য তারা সৌদি সরকারের কাছে আবেদনও জমা দিয়েছে। আশা করছি, দুদিনের মধ্যে অনুমিত পাওয়া যাবে।’

প্রসঙ্গত, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছিলেন।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা