সমন্বয়ক রাফির বাড়িতে আগুন, বললেন ‘আল্লাহ আব্বা-আম্মারে বাঁচাইসে’

নেত্রকোনা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ২১:৩৫ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২১:৩৫

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির বাবা-মা। তবে প্রতিবেশীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নেভানো হয়েছে। ফলে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার গ্রামের বাড়িতে এই আগুন দিয়েছে। তারা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর মাধ্যমে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার সময় আমার বাবা-মা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আমার ঘুমন্ত বাবা-মা।’

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘বুধবার রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে তারা। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মারে বাঁচাইসে।’ 

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমারে আম্মা ফোন দিয়া কইলো, “ভয় পাইয়ো না বাবা, আমরা কখনও কারও ক্ষতি করি নাই। আল্লাহই বাঁচাইবো।” আল্লাহ আমার আব্বা-আম্মাকে হেফাজত করো।’ এ সময় তিনি ঘটনার কয়েকটি ছবিও পোস্ট করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে সমন্বয়ক রাফির বাড়িতে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে আমরা জেনেছি। এ সময় পরিবারের লেকজন জেগে যাওয়ায় আর আগুন দিতে পারেনি। চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
পার্কিংয়ে রাখা ৪টি বাসে একসঙ্গে আগুন, পুলিশ বলছে ‘আওয়ামী লীগের নাশকতা’
আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো
সর্বশেষ খবর
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট
রোহিঙ্গাদের ফেরতের উদ্যোগ নিতে মিয়ানমারকে ২ বছর সময় দিলো আইসিজে
রোহিঙ্গাদের ফেরতের উদ্যোগ নিতে মিয়ানমারকে ২ বছর সময় দিলো আইসিজে
এএফসি অ্যাওয়ার্ডসে বাফুফের জোড়া পুরস্কার
এএফসি অ্যাওয়ার্ডসে বাফুফের জোড়া পুরস্কার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৫ দেশের দূতের সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৫ দেশের দূতের সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক