এএফসি অ্যাওয়ার্ডসে বাফুফের জোড়া পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ২১:৪২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২১:৪২

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক অ্যাওয়ার্ডসে এবার জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরি এবং ‘প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’-এর সিলভার ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নসহ দেশের ফুটবলে বিভিন্ন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এই অর্জনকে।

বাফুফের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস। চলতি বছর এএফসির এই দুই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত দুই বিভাগেই পুরস্কার জিতে নেয় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কারের মাধ্যমে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে সামগ্রিক কার্যক্রম ও সাফল্য মূল্যায়ন করে এএফসি। আন্তর্জাতিক ফুটবলে অর্জন, ঘরোয়া প্রতিযোগিতা, তৃণমূল ফুটবলের বিকাশ, কোচিং ও রেফারিং কোর্স, নারী ফুটবলের অগ্রগতি এবং সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয় এই পুরস্কারের ক্ষেত্রে।

অন্যদিকে, ‘প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল’-এর সিলভার ক্যাটাগরিতে সদস্য দেশগুলোর তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। এক্ষেত্রে গ্রাসরুটস কার্যক্রম, প্রতিযোগিতা আয়োজন, কোচিং কোর্স, কর্মশালা, বিনিয়োগ ও সামাজিক উদ্যোগকে গুরুত্ব দেয় এএফসি।

এর আগে ২০২৫ সালে এই পুরস্কারের ব্রোঞ্জ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছিল বাফুফে। এবার এক ধাপ এগিয়ে সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জয়ের পাশাপাশি ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরিতেও স্বীকৃতি পেয়েছে তারা। ফলে টানা দুই বছর এএফসির পুরস্কার জিতেছে বাংলাদেশের ফুটবল।

দেশের ফুটবলের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ বাড়ানো এবং টেকসই ফুটবল কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে বাফুফের উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে এই জোড়া অর্জন।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্ষমা চেয়ে শ্রাবণ বললেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’
ঋতুপর্ণাদের নতুন কোচে আপত্তি কিরণের!
বাটলারের দর্শনেই খেলবে বাংলাদেশ, তবে কিছুটা পরিবর্তন আনবেন মেয়ার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস 
ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস 
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট
রোহিঙ্গাদের ফেরতের উদ্যোগ নিতে মিয়ানমারকে ২ বছর সময় দিলো আইসিজে
রোহিঙ্গাদের ফেরতের উদ্যোগ নিতে মিয়ানমারকে ২ বছর সময় দিলো আইসিজে
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক