জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ আগস্ট ২০১৭, ০৭:৪০আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ০৭:৫৬



বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স নীতি’র কথা পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সব সময়েই জিরো-টলারেন্স নীতি গ্রহণ করে আসছে।’ জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদীন এতথ্য জানান।
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের কথা স্মরণ করে রাষ্ট্রপতি গভীর শোক প্রকাশ করেন। উল্লেখ্য, ওই ঘটনায় কয়েকজন জাপানী নাগরিক প্রাণ হারান।
রাষ্ট্রপতি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এছাড়া জাপান আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।’ তিনি বাংলাদেশে সফলভাবে চাকরীর মেয়াদ পূর্ণ করায় জাপানের রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।
এ সময় আব্দুল হামিদ ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাপানের অবদান ও ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের কাছ থেকে আরও বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে।’
সাক্ষাৎকালে আব্দুল হামিদ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। জাইকা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।
নিকট ভবিষ্যতে দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
জাপানী রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ওয়াতানাবে ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যহত রাখার আশ্বাস দেন। তিনি চলমান বন্যায় বাংলাদেশের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী