প্রধানমন্ত্রী বন্যাদুর্গত গাইবান্ধা ও বগুড়া যাচ্ছেন শনিবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ আগস্ট ২০১৭, ১৮:৫৫আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৮:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উত্তরাঞ্চলের দু’টি জেলার বন্যাদুর্গত মানুষের অবস্থা দেখতে  শনিবার (২৬ আগস্ট) গাইবান্ধা ও বগুড়া সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বাসসকে জানান, শেখ হাসিনা শনিবার সকালে প্রথমে  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যাবেন। এ সময় তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করবেন।



এরপর প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে রাজনীতিক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিকালে শেখ হাসিনা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যাবেন এবং সেখানে সারিয়াকান্দি হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করবেন।
পরে তিনি  সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হল রুমে রাজনৈতিক নেতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বিকালে ঢাকা ফিরে আসবেন।
উল্লেখ্য, শেখ হাসিনা গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলীয় বন্যাকবলিত দু’টি জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

সূত্র: বাসস

আরও পড়ুন: পুলিশের ‘মিস ফায়ারে’ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আহত

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম