পুলিশের ‘মিস ফায়ারে’ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৭, ১৭:০০আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৮:২৬

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী পুলিশের শটগান থেকে ‘মিস ফায়ারে’ বের হওয়া রাবার বুলেটে আহত হয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো.সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে সচিব মহোদয় হোটেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন বেশ দূরে অবস্থান করা পুলিশ সদস্যদের শটগান লোড-আনলোডের সময় অসতর্কতাবশত ‘মিস ফায়ার’ হয়।’
তিনি বলেন, ‘শটগান থেকে বের হওয়া রাবার বুলেটের  ভেতরের বলসদৃশ অংশগুলো সাধারণত ছড়িয়ে যায়। এর চার-পাঁচটি গিয়ে  শাহেদুল খবির চৌধুরীর শরীরে লাগে। তিনি হাত-পা ও পেটে আঘাত পান ।’
সালাউদ্দিন মিয়া বলেন, ‘শুরুতে তিনি নিজেও আহতের  বিষয়টি বুঝতে পারেননি। পরে যখন হালকা ব্যাথা অনুভব করেন, তখন দেখতে পান আঘাতপ্রাপ্ত জায়গা সামান্য ফুলে গেছে। পরে আমরা তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করি। তিনি এখন সুস্থ আছেন ।’ আঘাত সামান্য হলেও পুলিশের ভুলের কারণে যেহেতু হয়েছে, তাই বিষয়টি আমরা খতিয়ে দেখছি বলে জানান গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া।

শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধের ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। 

ডিএমপি’র গুলশান জোনের ডিসি এসএম মোস্তাক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ এ ঘটনায় আমরা প্রাথমিকভাবে দুই পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছি।  তারা হলেন- কন‌স্টেবল ইমরান ও আশরাফুল। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এদিকে ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহেদুল খবির চৌধুরী বর্তমানে কেবিনে শঙ্কামুক্ত আছেন। তার চিকিৎসা চলছে।

 আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মিয়ানমার থেকে অবাধে আসছে পশু

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ