হজ ফ্লাইটে বিমান লক্ষ্যমাত্রা অর্জন করেছে: বিমান সিইও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ২৩:৩৫আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ০০:১২

বিমানের ফ্লাইট পর্যবেক্ষণ করছেন পর্যটনমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছরে হজযাত্রী বহনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ্দিক আহমেদ। তিনি বলেন, ‘২৮ আগস্ট পর্যন্ত মোট ৬৪ হাজার ৮৬২ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৬৩ হাজার ৫৯৯ জন। সেই হিসাবে এ বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ১,২৬৩ জন হজযাত্রী পরিবহন করছে বিমান।’
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘রবিবার (২৭ আগস্ট) দিবাগত সাড়ে ৩টায় বিমানের শেষ ফ্লাইটটি ছেড়ে যাবে সৌদি আরবের পথে। এই ফ্লাইটটিসহ আগের সব ফ্লাইট মিলিয়ে বিমান মোট ৬৪ হাজার ৮৬২ জন হজযাত্রী পরিবহন করবে। এই পরিমাণ বিমানের আগের নির্ধারিত পরিমাণের তুলনায় বেশি।’
এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন রবিবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজফ্লাইট পরিদর্শন করেন। এসময় হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
উল্লেখ্য, এ বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ভিসা পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৭ জন। ৯৯৩ জন হজযাত্রীর ভিসার আবেদন জমা পড়েনি।
এ বছর হজফ্লাইট শুরু হয় ২৪ জুলাই। বাংলাদেশে থেকে হজযাত্রী পরিবহনের দায়িত্বে রয়েছে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। হজফ্লাইট চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩ হাজার ৫৯৯ জন ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ৬৩ হাজার ৬৯৮ জন হজযাত্রী বহন করার কথা রয়েছে।
রবিবার বিকাল ৫টা পর্যন্ত সময়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে থেকে ১ লাখ ২২ হাজার ৪৬১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৪ হাজার ৮৮৭ জন ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫৮ হাজার ১৮ জন যাত্রী পরিবহন করেছে।

আরও পড়ুন-
হজ অব্যবস্থাপনার জন্য সরকারকে দুষছে হাব

‘কোনও হজযাত্রী প্রতারিত হলে এজেন্সির বিরুদ্ধে মামলা হবে’

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের