‘কোনও হজযাত্রী প্রতারিত হলে এজেন্সির বিরুদ্ধে মামলা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ১৬:৪৭আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৭:০২

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন হজ নীতিমালায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন। তিনি বলেন, ‘আমাদের এখন প্রধান লক্ষ্য, সব হাজিকেই সৌদি আরবে পাঠানো। ইতোমধ্যে হজযাত্রীদের অভিযোগের ভিত্তিতে থানায় একটি জিডি করা হয়েছে। কোনও যাত্রী যদি প্রতারিত হন, তবে সংশ্লিষ্ট হজ এজেন্সির বিরুদ্ধে মামলা করা হবে। হজ কার্যক্রম শেষে অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’  রবিবার বিকেলে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বজলুল হক হারুন বলেন, ‘দেশে এত হজ এজন্সির প্রয়োজন আছে কিনা, সেটি মূল্যায়নের সময় এখন এসেছে। আমি সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করব। এছাড়া, হজ কার্যক্রমে মধ্যস্বত্বভোগী কারা আছেন, কাদের মাধ্যমে হাজিরা টাকা দিচ্ছেন, তাদের তালিকা মন্ত্রণালয় ও হাবের কাছে থাকতে হবে। এসব বিষয় নজরদারিতে রাখলে আর ঝামেলায় পড়তে হবে না।’

হজ কার্যক্রমের সংশ্লিষ্ট ব্যাংক প্রসঙ্গে বজলুল হক হারুন বলেন, ‘আগের বছরগুলোর তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা নিয়ম করেছিলাম, উড়োজাহাজ ভাড়ার টাকা এজেন্সির কাছে থাকবে না, ব্যাংকে জমা হবে। কিছু ব্যাংকের  এ বিষয়ে গাফলতি ছিল, আমরা সমাধান করেছি। এ ক্ষেত্রে ব্যাংক অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম অভিযোগ করেন, ‘ধর্ম মন্ত্রণালয় হজযাত্রী প্রতি ৩০০ টাকা প্রশিক্ষণের জন্য নেয়। এ বছর এই খাতে ৩ কোটি ৮০ লাখ নিয়েছে। বিনিময়ে কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি।’ 

এ বিষয়ে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যান, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। যে ৩০০ টাকা নেওয়া হয়েছে, তা ফান্ডেই আছে অপচয় হয়নি। আর যারা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন, তাদের  প্রশিক্ষণ দেওয়া কথা।  আগামীতে এ বিষয়ে আমরা আরও বেশি সর্তক  থাকব। এ প্রশিক্ষণের ব্যবস্থা ধর্ম মন্ত্রণালয়ের করা উচিত।’

 

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী