৩৬৭ জন হজে যেতে পারেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ২৩:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ২৩:৫৮

হজ ক্যাম্পে লিখিত অভিযোগ দিচ্ছেন প্রতারণার শিকার হজযাত্রীরা বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছেন সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন। হজ যাত্রী, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা, হজ ডেলিগেড, ধর্মমন্ত্রী ও মন্ত্রনালয়ের কর্মকর্তা সহ মোট ১ লাখ ২৭ হাজার ৫৯৬ জন ভিসা পেয়েছিলেন। অবশিষ্ট ৩৬৭ জন সৌদি আরবে যেতে পারেননি। এরমধ্যে ৯৮ জন হজ অফিসে প্রতারণার অভিযোগ দিয়েছেন। বাকি ২৬৯ জনের কোনও তথ্য পাওয়া যায়নি। হজ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

অন্যদিকে, ভিসা পাওয়ার পরও প্রতারণার শিকার হয়ে যারা হজে যেতে পারেননি তাদের আগামী বছর অগ্রাধিকারের ভিত্তিতে হজে পাঠানো হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, এক্ষেত্রে ওই সব যাত্রীদের অতিরিক্ত কোনও অর্থও দিতে হবে না। আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু তাদের পাঠানো যায়নি।
হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। হজ অফিসের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হজ যাত্রী, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা, হজ ডেলিগেড, ধর্মমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মোট ১ লাখ ২৭ হাজার ৫৯৬ জন ভিসা পেয়েছেন। সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ২৭ হাজার ২২৯ জন। অবশিষ্ট ৩৬৭ জন সৌদি আরবে যেতে পারেননি। এরমধ্যে ৯৮জন হজ অফিসে প্রতারণার অভিযোগ দিয়েছেন। বাকি ২৬৯ জনের কোনও তথ্য পাওয়া যায়নি। এমন হতে পারে তাদের মধ্যে কেউ অসুস্থ থাকায় স্বেচ্ছায় হজে যাননি কিংবা কারও মাহরাম মারা যাওয়ার কারণে যায়নি। আবার কোনও যাত্রীর নিজেরই মৃত্যু হতে পারে। ফলে সঠিক সংখ্যা নিরুপণে আরও সময় লাগবে।
হজ অফিস সূত্রে জানা গেছে, হজ ডিলেগেডের তালিকায় রয়েছে ১২৭০জন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪ হাজার ৮৭৩ জন হজ যাত্রী। হজযাত্রী পরিবহনের পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৬৩ হাজার ৫৯৯ জন। বিমান অতিরিক্ত ১হাজার ২৭৪জন হজযাত্রী পরিবহন করছে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পবিত্র হজের গুরুত্ব ও ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত মোট ১৮৭ টি হজ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে ১৫২টি ডেডিকেটেড এবং ৩৫টি শিডিউল ফ্লাইটেও হজযাত্রী পবিত্র ভূমিতে গিয়েছেন।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের