স্বজনদের দিয়ে আবদুল্লাহকে আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৫

জঙ্গি আব্দুল্লাহর আস্তানা, বিস্ফোরণের পরের ছবি মিরপুরের দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকায় জঙ্গি আস্তানায় থাকা সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহকে তার স্বজনদের মাধ্যমে আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আত্মীয়-স্বজন দিয়ে তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করানো হচ্ছে। তার সঙ্গে কথা চলছে। সে সময় নিচ্ছে। আশা করছি সে আত্মসমর্পণ করবে।’

জঙ্গি আস্তানা র‍্যাবের মুখপাত্র আরও বলেন, ‘আব্দুল্লাহর বোন ফ্ল্যাট থেকে বের হয়ে এসেছে। সে আমাদের কাছেই আছে। আমরা আব্দুল্লাহকে আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা করছি। বোন ঈদের আগে এই বাসায় বেড়াতে এসেছিল।’ সে প্রতিবন্ধী বলে জানিয়েছেন র‍্যাব।

জঙ্গি আব্দুল্লাহর আস্তানায় বোমা বিস্ফোরণ ঘটার পরের অবস্থা ঘটনাস্থল পরিদর্শনের সময় র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, ‘টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্বিবদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে গ্রেফতার করা হয় সোমবার রাতে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এখানে (দারুস সালাম) অভিযান চালানো হয়। বাসাটির পঞ্চম তলায় সন্দেহভাজন ব্যক্তি তার দুইসহযোগীসহ অবস্থান করছে। এরপর র‍্যাব অভিযান শুরু করে। বাড়িটির ২৪ ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে থেকে নারী শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পুরুষ ২৬,নারী ২৪ ও ১৫টি শিশু রয়েছে।’

আরও পড়ুন:

 

আইপিএস তৈরি করতো ‘জঙ্গি’ আবদুল্লাহ

দারুস সালামের ‘জঙ্গি আস্তানা’ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে

/এনএল/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম