ড্রোন দিয়ে ঘটনাস্থল পরিদর্শন, জঙ্গি আস্তানার ভেতরে যাচ্ছে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১০

জঙ্গি আস্তানায় ঢুকতে প্রস্তুত ফায়ার সার্ভিসের কর্মীরা মিরপুরের দারুস সালাম থানাধীন ভাঙা দেয়াল এলাকার জঙ্গি আস্তানার অবস্থা বুধবার সকালে ড্রোনের(চালকবিহীন বিমান) মাধ্যমে পর্যবেক্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন ওই আস্তানার ভেতর ফায়ার সার্ভিসের কর্মীর প্রবেশ করবে। আস্তানার ভেতর রাসায়নিক পদার্থ থাকতে পারে এ আশঙ্কা থেকে সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছয়তলা ভবনের ৫ তলায় থাকা জঙ্গি আস্তানায় পানি দিয়েছে।  

ফায়ারর সার্ভিসের উপ পরিচালক

ফায়ারর সার্ভিসের উপ পরিচালক দেবাশিস বর্ধন বলেন,  ‘আমরা এখন তিনটি ইউনিট নিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে কোনও আগুন আছে কিনা সেটি দেখতে।’ মঙ্গলবার রাতের আগুন রাসায়নিক পদার্থ থেকে হয়েছে বলেও জানান তিনি।

এরই মধ্যে ঘটনাস্থলে র‍্যাবের ফরেনসিক টিম পৌঁছেছে।

ফরেনসিক দল

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঘিরে রাখা আস্তানায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ওই বাসা থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। বিস্ফোরণের শব্দের পরপরই পাল্টা গুলি ছুড়তে শুরু করেছে র‌্যাব। থেমে থেমে চলছে র‌্যাবের গুলি।

ড্রোন দিয়ে ঘটনাস্থল পরিদর্শন, জঙ্গি আস্তানার ভেতরে যাচ্ছে ফায়ার সার্ভিস

বিস্ফোরণের পর রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এক সংক্ষিপ্ত ব্রিফিং করেন। তিনি বলেন, ‘বিস্ফোরণের পর ভেতরে আগুন লেগেছে। এ কারণে এখনও আমরা ভেতরে ঢুকতে পারিনি। ভেতরে এখনও আগুন জ্বলছে। আগুন নিভলে তারপর ভেতরে ঢুকে বিস্তারিত জানার চেষ্টা করব।’ বিস্ফোরণটি কেমিক্যাল বিস্ফোরণ বলে মনে হয়েছে বলে জানান তিনি।

ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

তিনি আরও বলেন, ‘সোমবার গভীর রাতে অভিযান শুরুর পর থেকেই আমাদের চেষ্টা ছিল এ জঙ্গিকে আত্মসমর্পণ করানোর। এ জন্য দিনভর নানাভাবে চেষ্টাও করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের চেষ্টার মধ্যেই এক সময় ওই জঙ্গি তার স্ত্রী ও সন্তানকে বারান্দায় বের করে দেয়। সেখানে র‌্যাবের অভিযাত্রিক দলের সঙ্গে তার স্ত্রীর আকার-ইঙ্গিতে কথা হয়।’

আরও পড়ুন-

মিরপুরের ‘জঙ্গি আস্তানা’য় রাসায়নিক বিস্ফোরণ, র‌্যাবের ধারণা আত্মঘাতী
আত্মসমর্পণে রাজি জঙ্গি আব্দুল্লাহ: র‌্যাব

মিরপুরের ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, চলছে র‌্যাবের অভিযান

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম