আত্মসমর্পণে রাজি জঙ্গি আব্দুল্লাহ: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৮

সাংবাদিকদের ব্রিফ করছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান মিরপুরের দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকায় ‘জঙ্গি আস্তানা’য় থাকা সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আত্মসমর্পণে রাজি হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, ‘জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী জানিয়েছেন,আব্দুল্লাহ রাত সাড়ে ৭টা/৮টার দিকে আত্মসমর্পণ করতে পারে।’ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলের কাছে  সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

মুফতি মাহমুদ খান  বলেন, ‘সোমবার গভীর রাতে অভিযান শুরুর পর থেকেই আমাদের চেষ্টা ছিল, এ জঙ্গিকে আত্মসমর্পণ করানোর। এ জন্য দিনভর নানাভাবে চেষ্টাও করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের চেষ্টার মধ্যেই এক সময় ওই জঙ্গি তার স্ত্রী ও সন্তানকে বারান্দায় বের করে দেয়। সেখানে র‌্যাবের অভিযাত্রিক দলের সঙ্গে তার স্ত্রীর আকার-ইঙ্গিতে কথা হয়।’   

র‌্যাবের এই মুখপাত্র বলেন, ‘সে (জঙ্গি) যদি ওই সময় ঠিকঠাক মতো আত্মসমর্পণ করে তাহলে তো ভালোই। আর যদি সে ডেস্ট্রাকটিভ হয়ে ওঠে তাহলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘ওই ভবনে অনেকগুলো পরিবার ছিল। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন জঙ্গি পরিবার ছাড়া ওই ভবনে আর কেউ নেই।’

এই আস্তানায় র‌্যাব পরিচালিত অভিযানের ভিডিও:

 <>

আরও পড়ুন: দারুস সালামের ‘জঙ্গি আস্তানা’ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে

/এনএল/এএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক