মিয়ানমার সরকারের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমস্যা হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিমসটেকের বিদায়ী মহাসচিব সুমিত নাকানদালার সৌজন্য সাক্ষাৎ (ছবি- ফোকাস বাংলা) রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে বাংলাদেশের সমস্যা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এসব হামলা (রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বিদ্রোহীদের হামলা) আমরা কখনোই সমর্থন করি না। তবে এসব হামলার ঘটনায় মিয়ানমার কর্তৃপক্ষ যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।’
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) বিদায়ী মহাসচিব সুমিত নাকানদালা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে এসময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাবে সাম্প্রতিক সহিংসতায় নতুন করে প্রায় সোয়া লাখ রোহিঙ্গা বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে। সন্ত্রাসকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস নির্মূলে সব দেশের একসঙ্গে কাজ করার উচিত। আমাদের সরকারের মূল লক্ষ্য এ অঞ্চলকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।’ এ অঞ্চলের উন্নয়নে বাংলাদেশকে বিমসটেককে গুরুত্ব দিচ্ছে জানান প্রধানমন্ত্রী।
সৌজন্য সাক্ষাতে বিমসটেকের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিমসটেকের বিদায়ী মহাসচিব সুমিত নাকানদালা।
আরও পড়ুন-
‘রোহিঙ্গাদের বোঝা বহন করার সাধ্য আমাদের নাই’
৩ লাখ রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার আশঙ্কা
রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তুরস্ক তাতে অভিভূত: ফার্স্ট লেডি এমিন এরদোয়ান

/এএইচআর/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম