আগামীকাল থেকে কুয়েটে অনলাইনে ভর্তির আবেদন শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫১

কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামীকাল সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে।

প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং,বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তির এ আবেদন সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২০ সেপ্টেম্বর বুধবার রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

আগামী ২০ অক্টোবর শুক্রবার ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ‘এ’,‘টি’ অথবা ‘পি’ চিহ্নিত আবেদনপত্র জমা নেওয়া হবে এবং ওইদিন বিকাল ৫টার মধ্যে টাকা জমা দিতে হবে।

আগামী ৮ অক্টোবর রবিবার বিকাল ৫ টায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়,ভর্তি সংক্রান্ত সব তথ্যাবলী www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে [email protected] তে ই-মেইল করা যেতে পারে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম