বন্যার কারণে ১০ লাখ মেট্রিক টন চাল কম উৎপাদন হয়েছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৭

মতিয়া চৌধুরী (ফাইল ফটো) সারাদেশে বন্যায় এবছর ১০ লাখ মেট্রিক টন চাল কম উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কৃষি প্রণোদনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে  তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘সারাদেশে বন্যায় ৬ লাখ ২৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পুনর্বাসন করতে ১১৭ কোটি টাকার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ২ লাখ ৪৯ হাজার ৮শ’ হেক্টর। ফলে ১০ লাখ মেট্রিক টন চাল কম উৎপাদন হবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি ঋণ বন্ধ রাখা হয়েছে ও সুদ মওকুফ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষকরা বিঘা প্রতি ৫ কোজি করে ধান, গম, ভুট্টা, সরিষা, খেসারি, মুগ ডাল ও তিলের বীজ পাবেন। প্রতি বছরের মতো এবারও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ২০১৭-১৮ অর্থবছরে ৬৪টি জেলায় সর্বোচ্চ এক বিঘা জমির জন্য বীজ ও রাসয়নিক সার দেওয়ার প্রণোদনা কার্যক্রম সরকার ঘোষণা করেছে। এ প্রণোদনা কার্যক্রমের আওতায় ৫ লাখ ৪১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫৮ কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৩১৫ টাকার বীজ, বিওপি ও এমওপি (সার) দেওয়া হবে। এছাড়া চলতি দুই মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের কলার ভেলায় আপদকালীন সময়ের জন্য রোপা আমনের ভাসমান বীজতলা তৈরির জন্য ৭ লাখ ৫৮ হাজার টাকা দেওয়া হয়েছে।’
আরও পড়ুন:  

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে ২ হাজার একর জমি নির্ধারণ 

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে পাশে পাওয়ার আশা কাদেরের

'এতদিন তো মাথা গোঁজার ঠাঁই ছিল, এখন তো রাস্তায় নামিয়ে দিলো’

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে ২ হাজার একর জমি নির্ধারণ

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের