আরাকানে সেফ জোন করা উচিত: তোফায়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ০০:০২

তোফায়েল আহমেদ

রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারের আরাকানে সেফ জোন করা উচিত। একই সঙ্গে জাতিসংঘের নেতৃত্বে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা প্রয়োজন। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সাধারণ আলোচনায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় আলোচনার প্রস্তাব দিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

এসময় তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আর্কষণে সক্ষম হয়েছি। বিএনপি আজ পর্যন্ত  সেখানে যায়নি। তারা বলছে আমরা নাকি ব্যর্থ। বিএনপি একটি দল যারা কোনও ভালো কাজ দেখে না। ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা কর্মীরা রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়েছেন। বিএনপির কোনও খবর নাই।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘মহিলা, শিশুসহ প্রায় তিন লাখ মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে। তারা গণহত্যার শিকার। ল্যান্ড মাইন পুঁতে রাখছে মিয়ানমার। এটা অপরাধ।’ 

শেখ ফজলুল হক সেলিম বলেন, ‘শিশুদের হত্যা করা হচ্ছে। নাফ নদীতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। নিরীহ মানুষের ওপর মিয়ানমারের সেনাবাহিনী অত্যাচার করছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত রোহিঙ্গাদের রাজনৈতিক ভাবে ব্যবহার করেছিল। তাদের ভোটার করেছিল। কোনও সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আমরা আশ্রয় দেওয়া দেবো না।’

/সিএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম