রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সুষমা স্বরাজ শেখ হাসিনাকে ফোন করেন। এসময় রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকার কথা জানান সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন সুষমা স্বরাজ। এসময় সুষমা স্বরাজ জানান, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারের ওপর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ দিচ্ছে তার দেশ।’
তিনি আরও বলেন, ‘সুষমা স্বরাজ জানান, তার দেশও চায়, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হোক।’
এর আগে আজ (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভারত সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এসময় তিনিও জানান, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় বাংলাদেশের পাশে থাকবে ভারত।
আরও পড়ুন:
বিকাশের ২ হাজার ৮৮৭টি এজেন্ট হিসাব স্থগিত
নারীসহ ১৭ জন রোহিঙ্গা ছিলেন মিয়ানমারের সংসদ সদস্য
রোহিঙ্গা শরণার্থীদের যেন কষ্ট না হয়: দেশবাসীকে প্রধানমন্ত্রী
রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে, আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ কাজে আসছে না
মিয়ানমারের ওপর অবরোধ আরোপে ইইউ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণ
প্রতিদিন কেজিতে ২ টাকা করে বেড়েছে চালের দাম
‘আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেই রয়েছে রোহিঙ্গা সংকটের সমাধান’








