রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নৈতিক সাফল্য অর্জন করেছে: রুশনারা আলী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৬

রুশনারা আলী (ফাইল ছবি: সংগৃহীত) সংখ্যালঘু জনগণের ওপর মিয়ানমার সরকারের নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপি। তিনি বলেন, ‘সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে আশ্রয় ও বেসরকারি সংস্থাগুলোকে প্রবেশ করতে দিয়ে বাংলাদেশ নৈতিক সাফল্য অর্জন করেছে।’ রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

রুশনারা আলী বলেন, ‘যুক্তরাজ্য থেকে অবশ্যই বাংলাদেশে সাহায্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে।’ এ সময় শক্তিশালী অবকাঠামোসহ রেলওয়ে সেক্টরের উন্নয়নেও বিনিয়োগ করার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে সামনের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ব্রিটিশ কোম্পানিগুলো থেকে লাভজনক রফতানিমুখী ঋণের প্রস্তাবও দেন তিনি।

বৈঠকে চলতি বছর মার্চ মাসে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক ডায়লগ ও লর্ড আহমদ অব উইমবলডনের সফরের প্রসঙ্গ উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হয়েছে।

এ সময় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্ল্যাক উপস্থিত ছিলেন।সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের