বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার ‘ট্যুরিজম ফেস্ট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৬

ট্যুরিজম ফেস্ট ২০১৭ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ‘ট্যুরিজম ফেস্ট ২০১৭’। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বাংলাদেশ পর্যটন বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে।
উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক রিতা নাহার জানান, বিশ্ব পর্যটন দিবসে সকালে রাজধানীতে একটি শোভাযাত্রার আয়োজন করা হবে। সকাল থেকেই রবীন্দ্র সরোবরে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। বিকাল সাড়ে ৩টায় আয়োজন করা হবে আলোচনা সভা। এতে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আলোচনা শেষে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিবাসী ও ফোক নৃত্যের পাশাপাশি থাকবে লালন-বাউল ও ব্যান্ডদল জলের গানের সঙ্গীত পরিবেশনা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যুরিজম ফেস্টের টাইটেল স্পন্সর মিনিস্টার ফ্রিজ, পাওয়ার্ড বাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে নভোএয়ার, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি, রংধনু গ্রুপ ও দ্য ওয়ে ঢাকা।

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম