প্রধানমন্ত্রী ভালো আছেন, সাতটি জরুরি ফাইল ছেড়েছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তার গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়। ডিজিটাল মাধ্যমে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) তিনি সাতটি জরুরি ফাইল ছেড়ে দিয়েছেন।

শুক্রবার সকালে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। তিনি সার্বক্ষণিক ঢাকায় তার অফিসের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সাতটি ইলেট্রনিক ফাইল (ই-ফাইল) ছেড়েছেন।’


বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালে আছেন।’
তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘তার স্বাস্থ্যের ব্যাপারে যারা উদ্বেগ প্রকাশ করেছেন, পাশাপাশি যারা তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি (প্রধানমন্ত্রী) এখন ভালো আছেন।’
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘গত সোমবার রাতে মা’র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধু সার্জারি করেন।’
তিনি বলেন, ‘সার্জারি অত্যন্ত সফল হয়েছে এবং পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন।’
জয় আরও লিখেছেন, ‘আজ তার জন্মদিন। কিন্তু আমরা তেমন কিছু করছি না। কারণ, মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’
শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে গেছেন। ১৭ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক যান।

সূত্র: বাসস

আরও পড়ুন: শেখ হাসিনা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান (ভিডিও)


 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম