প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৭ অক্টোবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫০আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ০৩:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন। বর্তমানে তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ওয়াশিংটন থেকে টেলিফোনে জানান, ‘প্রধানমন্ত্রী লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন।’

গত ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়।

প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন এবং ঢাকায় তিনি তার কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যান।

ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থান শেষে লন্ডন হয়ে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল।

প্রধানমন্ত্রী জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার জন্য ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যান।
সূত্র: বাসস 

/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম