আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ ও ইউনিসেফের দুই কর্মকর্তা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১০:২২আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১০:২৯

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা দেখতে আজ সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ ও ইউনিসেফের দুই কর্মকর্তা। এর আগে তিন দিনের সফরে রবিবার ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক ও জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক।

ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

ওই দুই কর্মকর্তার সোমবার (২ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। মঙ্গলবার (৩ অক্টোবর) কক্সবাজারের ওসান প্যারাডাইস হোটেলে দুপুর ২টায় সাংবাদ সম্মেলন করবেন।

গত আগস্ট থেকে মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়লে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসেব মতে,  সব মিলিয়ে এখন পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। খবর বাসস।

আরও পড়ুন:

মিয়ানমারের মন্ত্রী ঢাকায়

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম