রাস্তা বন্ধ থাকায় বাড়ছে যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ১০:২৯আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১০:৪৮

বিজয় স্মরণী হয়ে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশ বন্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত একপাশের রাস্তা বন্ধ করে দেওয়ায় যানজট বাড়তে শুরু করেছে। তবে কোথাও কোথাও দুই পাশের রাস্তাই বন্ধ রয়েছে। ফলে অনেক গাড়ি আটকা পড়েছে।

বনানী থেকে জাহাঙ্গীর গেট হয়ে বিজয় স্মরণী দিয়ে গণভবন পর্যন্ত যাওয়ার রাস্তার দুই পাশ বন্ধ রয়েছে। সেখানেও রাস্তার এক পাশে অনেক গাড়ি আটকা পড়ে আছে।

বিজয় স্মরণী

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বিজি ০০২ ফ্লাইটটি সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বরণ করতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

রাস্তা বন্ধ থাকায় বাড়ছে যানজট

শনিবার (৭ অক্টোবর) সকাল ৭টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা হতে নির্দিষ্ট স্থানগুলোয় জমায়েত হতে শুরু করেছেন তারা। বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা নির্ধারিত স্থানগুলোয় সমবেত হয়েছেন। নেতাকর্মীরা বিমানবন্দর, মহাখালী, বনানী, বিজয় স্মরণী, সামরিক জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনের সড়কে জমায়েত হয়েছেন।

আরও পড়ুন:

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মীরা

/এআরআর/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম