দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ০৯:৩২আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ০৯:৪৫

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বিজি-০০২ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আওয়ামী লীগ বিমানবন্দর থেকেই গণসংবর্ধনার আয়োজন করেছে।  তবে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রীর যাত্রা নির্বিঘ্ন করতে রাস্তার একপাশে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে এই খবর নিশ্চিত করেছেন।  এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিট) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের গণসংবর্ধনা (ছবি: আদিত্য রিমন)

এদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে অভিনন্দন জানাবেন। শনিবার সকাল থেকেই দলীয় কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেন। এর আগে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিলবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। সাধারণ পরিষদের অধিবেশন যোগদান শেষে ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে যান। ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে তার দেশে ফেরা বিলম্ব হয়। যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে শেখ হাসিনা সোমবার লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন। প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের গণসংবর্ধনা (ছবি: পাভেল হায়দার)

রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক আচরণের জন্য ব্রিটিশ পত্রপত্রিকা শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যায়িত করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সর্বাধিক প্রচারিত দৈনিক (খালিজ টাইমস) রোহিঙ্গা সংকটের প্রতি মানবিক আবেদনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছসিত প্রসংসা করে তাকে প্রাচ্যের নতুন তারকা হিসেবে অভিহিত করেছে। এছাড়াও জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের ফেরত নিতে তার দেওয়া পাঁচ দফা প্রস্তাব বিশ্ব নেতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এসব কারণে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

 আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত নেতাকর্মীরা

/ইএইচএস/পিএইচসি/এএইচ/এসটি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম