রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে সক্ষম হবো: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ১৯:৪৬আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৯:৫১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি) মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে বাংলাদেশ সক্ষম হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। আমরা অবশ্যই তাদের ফিরিয়ে দিতে পারবো। আমি কিছুদিনের মধ্যেই মিয়ানমারে যাচ্ছি, সেখানে আমাদের প্রধান এজেন্ডা হবে রোহিঙ্গাদের কবে, কখন ফিরিয়ে নেওয়া হবে তা নিয়ে আলোচনা।’

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট ও বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত রোহিঙ্গা সমস্যার জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘১৯৭৮ সাল থেকে রোহিঙ্গা প্রবেশ শুরু হয়েছে। আমরা ১৯৯১ সাল থেকে মোকাবিলা করছি। প্রায়ই দুজন-চার জন করে আসতো। এখন অনেকেই অনেক কথা বলেন, যুদ্ধ করার কথা বলেন, আমরা কার সঙ্গে যুদ্ধ করবো? আমরা যুদ্ধ বিশ্বাস করি না। পাকিস্তান-ভারত জন্মের পর থেকে যুদ্ধ করছে। কোনও সমাধান হয়নি। সে জন্যই আমরা মনে করি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আলাপ-আলোচনার মধ্যে বিষয়টি শেষ করতে হবে।’

মিয়ানমারের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্পষ্ট কথা, আপনাদের নাগরিকদের আপনারা কবে নেবেন, কিভাবে নেবেন, সেই কথা বলুন। এদের যার যার জায়গায় ফিরিয়ে নিয়ে যাবেন। সেই সহযোগিতা করুন। আমাদের কর্মসূচি সেটাই থাকবে। তারা (মিয়ানমার) বলেছে, যদি তাদের দেশের নাগরিক প্রমাণ হয়, তাহলে তারা ফেরত নেবে। আমরা প্রমাণ করার ব্যবস্থা করছি, তাদের নিবন্ধন করছি, সবাইকে আইডি কার্ড ধরিয়ে দিচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গাদের যেভাবে বিতাড়িত করা হচ্ছে, তাতে যেমন আমরা ব্যথিত, তেমনি আরাকান সলিডারিটি আর্মি যেভাবে হামলা ও হত্যা করেছে তাতেও আমরা ব্যথিত।’

রোহিঙ্গা প্রবেশের বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনও দেশের সেনাবাহিনী বর্ডার এলাকায় থাকতে পারে না। আমরা দেখেছি মিয়ানমারের সেনাবাহিনী বর্ডার অঞ্চলে এমনকি কাঁটাতারের বেড়ার পাশেই টহল দিচ্ছে। আরেকটি দৃশ্য দেখেছি— তারা সীমান্তে মাইন পুঁতে রেখেছে। আমরা দেখেছি, ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। হেলিকপ্টার দিয়ে রোহিঙ্গাদের তাড়া করা হয়েছে। এই দৃশ্যগুলো আমরা দেখেছি। কোনও কোনও হেলিকপ্টার আমাদের দেশেও এসেছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যেকবার প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদপত্র পাঠানো হয়েছে ২৮ বার।’

রোহিঙ্গাদের মধ্যে ২১ জন এইচআইভি রোগী পাওয়া গেছে বলেও জানান তিনি। এর আগে সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এইচআইভি রোগী ১৯ জন।     

/এসএমএ/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান