রোহিঙ্গারা জেনোসাইডের শিকার: সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৬:৩৬আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৬:৩৯

সুজনের সংবাদ সম্মেলন

যে কয়টি শর্ত পূরণ হলে কোথাও জেনোসাইড (গণহত্যা)  ঘটেছে বলা হয়, তার সব কয়টি রোহিঙ্গা নির্যাতনের ক্ষেত্রে দেখা যায়। জেনোসাইডের ১০টি শর্ত এখানে পূরণ হয়েছে। এটা বিশ্ব সম্প্রদায়ের সামনে ঘটে চলা হত্যাযজ্ঞ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুজন আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা: প্রেক্ষিত, বর্তমান পরিস্থিতি আর সম্ভাব্য করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ভারত সহায়তা না দেওয়ার বিষয়টিকে ইঙ্গিত করে বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা কূটনৈতিকভাবে চরম ব্যর্থ হয়েছি। আমরা যাদের বন্ধু বলে মনে করি তারাই পাশে দাঁড়ায়নি।

আলোচনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জেনোসাইডের যে কয়টি শর্তের কথা বলা হয় তার সবক’টি রাখাইনে ঘটেছে।

রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য একটি বড় ধরনের সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে লিখিত বক্তব্যে সুজনের নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার বলেন, এ সমস্যা আগামীতে আরও প্রকট আকার ধারণ করতে পারে। বাংলাদেশের পক্ষে প্রায় ১০ লাখ শরণার্থীর চাপ সহ্য করা কঠিন হবে। এ ছাড়াও রোহিঙ্গা ইস্যু ভয়াবহ নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করতে পারে। সবচেয়ে শঙ্কার বিষয় হলো চরমভাবে নিগৃহীত ও ক্ষুব্ধ এ জনগোষ্ঠীকে স্বার্থান্বেষী মহল উগ্রবাদের পথে প্ররোচিত করতে পারে। যা শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলকেই অস্থিতিশীল করতে পারে।

রাজনীতিবিদ এস এম আকরাম আলোচনাকালে কূটনৈতিক অবস্থানের সমালোচনা করে বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা কূটনৈতিকভাবে চরম ব্যর্থ হয়েছি। আমরা যাদের বন্ধু বলে মনে করি, বন্ধু বলে প্রচার করি, এ রকম পরিস্থিতিতে তারাই পাশে দাঁড়ায়নি।’

ভাসানচর ও বালুরচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের প্রস্তাবকে আত্মঘাতী মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার। তিনি বলেন, যত দ্র্রুত বিষয়টি আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া যায় এবং এদের ফিরিয়ে নিয়ে যেতে মিয়ানমারকে চাপ দেওয়া যায় তত ভালো। তাদের জন্য ভাসানচরে আলাদা করে ব্যবস্থা করার যে পরিকল্পনার এখনই কোনও প্রয়োজনে আছে বলে আমি মনে করি না।

আলোচনা অনুষ্ঠানে মানবাধিকারকর্মী, লেখক, সাংস্কৃতিক বাক্তিত্বসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/ইউআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম