‘কিছু রাজনীতিবিদ আছেন, যারা গণপরিবহনের মতো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ অক্টোবর ২০১৭, ০৯:২৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ০৯:৩২

ওবায়দুল কাদের, ফাইল ছবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘আমাদের দেশে কিছু রাজনীতিবিদ আছেন, যারা  রাজধানীর গণপরিবহনের মতো। গাড়িতে যেমন সিটিং লিখে চিটিং করে, তেমনি তারাও একই ধরনের কাজ করে চলছেন। এমন নেতা সব দলেই রয়েছে। তাদের পরিহার করতে হবে।’

তিনি আরও বলেন, রাজনীতিতে ফরমালিন ঢুকেছে। কিছু কিছু নেতা বেপরোয়াভাবে চলছে। তাই এসব নেতাদের পরিহার করতে হবে।
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধান বিচারপতি ছুটি চেয়েছেন, ওটাও লিখিত বিষয়। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার সময়ে যেটি দিয়েছেন, এটাও লিখিত বিষয়।’
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রাইভেট কোচিং করিয়ে পড়ালেখার মান নষ্ট করবেন না। পরীক্ষার্থী তৈরি নয়,সবাইকে শিক্ষার্থী বানানোর চেষ্টা করুন।’ খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম