ট্রাক-কাভার্ডভ্যানমুক্ত থাকবে তেজগাঁও এলাকা: ডিএনসিসি প্যানেল মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ০৩:৩৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ০৩:৪১

তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা ট্রাক ও কাভার্ডভ্যানমুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণি। সোমবার বেলা একটায় ওই সড়ক বিষয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।

ডিএনসিসি প্যানেল মেয়র (ফাইল ছবি) প্যানেল মেয়র বলেন, ‘বৈঠকে সমিতির নেতারা ওই সড়কটি দখলমুক্ত রাখার অঙ্গীকার করেছেন।’ ডিএনসিসির নগরভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তেজগাঁও সাতরাস্তা এলাকার রাস্তার দুই পাশে ট্রাক ও কাভার্ডভ্যান রাখা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এই বৈঠকের আয়োজন করেন প্যানেল মেয়র ওসমান গণি।

বৈঠকে প্যানেল মেয়র বলেন, ‘মেয়র আনিসুল হকের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উদ্ধার করতে পেরেছি। তার অর্জন আমরা হাতছাড়া করতে পারি না। এছাড়া বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কাছে করা মেয়র আনিসুল হকের সব অঙ্গীকারও আমরা পূরণ করবো।’

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার বলেন, ‘গাড়ির সংখ্যা যে হারে বাড়ছে তা রাখার জায়গা সে হারে বাড়েনি। যেহেতু তেজগাঁও একটি শিল্পাঞ্চল এবং এখানে অনেক গুদাম রয়েছে তাই রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত এখানে মালামাল উঠানামা হয়ে থাকে। এই সময়ের বাইরে কোন ট্রাক-কাভার্ডভ্যান থাকে না।’

বৈঠকে অন্যদের মধ্যে ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোবাশ্বের চৌধুরী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লা, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম ও বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম