দুর্যোগ প্রবণ এলাকায় টেকসই বিদ্যালয় নির্মাণ করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ০৯:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ০৯:৩৯

বন্যা দুর্গত এলাকার স্কুল, ফাইল ছবি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দুর্যোগ প্রবণ এলাকার জন্য টেকসই মানের বিদ্যালয় নির্মাণ এবং  যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে চলেছে।

সোমবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ‘চাইল্ড পার্লামেন্ট’ এর এক বিশেষ অধিবেশনে শিশুদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজকের যারা শিশু তারাই আগামীর নেতৃত্বে থাকবে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়া। এ লক্ষ্য অর্জন করতে হলে কোনও শিশুকেই উপেক্ষা করার অবকাশ নেই।’

তিনি বলেন, শিক্ষার উন্নয়ন এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন সরকার সবই করবে। সব শিশুকেই যথাযথ শিক্ষার সুযোগ প্রদানে সরকার বদ্ধপরিকর।

চাইল্ড পার্লামেন্ট ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স যা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন, যারা জাতিসংঘ শিশু অধিকার কমিটি থেকে প্রদত্ত সমাপনী পর্যবেক্ষণের আলোকে প্রতিবেদন তৈরি করে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম