বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব মারা গেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ অক্টোবর ২০১৭, ১৬:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:২৮

নূরুল ইসলাম (অনু) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম. নূরুল ইসলাম (অনু) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, এক ভাই ও এক বোন এবং বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব (পিএস) ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম নূরুল ইসলামের (অনু) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রবাসে আওয়ামী লীগকে সংগঠিত করার ক্ষেত্রে অনুর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দক্ষ সংগঠককে হারিয়েছি।’

শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে। সূত্র: বাসস

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম