ভারত থেকে এক লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৭:০৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:০৯

২০০৬ সালের সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী ভারত থেকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

চাল (ফাইল ছবি) ভারত থেকে আমদানি করা প্রতি মেট্রিক টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৫ ইউএস ডলার। যার মোট দাম পড়বে ৩৭৭ কোটি ৬৫ লাখ টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় একলাখ মেট্রিক টন চাল কেনার প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটিতে পাঠিয়েছিলো। প্রস্তাবটি পর্যালোচনা শেষে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি এ প্রস্তাব অনুমোদন দিয়েছে।’

/এসএমএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম