স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ২৩:২৯আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২৩:৩৪

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ (ফাইল ছবি) রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য শনিবার (২১ অক্টোবর) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এম আবুল কালাম আজাদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি আজ (শনিবার) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপতির লন্ডনে মোরফিল্ড চক্ষু হাসপাতাল ও বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডিন ও ভেটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেক, মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম, তিন বাহিনীর প্রধানরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান।

চিকিৎসা শেষে আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে জানান তার উপ-প্রেস সচিব।

এর আগে গত এপ্রিলে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন। খবর: বাসস।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম