আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের দাবি

বাংলা ট্রিবউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১২:৪৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১২:৪৪

আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের দাবি আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী।

তিনি বলেন, ‘সরকারি কর্মচারীদের ১৯ ও ২০তম গ্রেড বিলুপ্তি করতে সরকার আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করেছে। এ নিয়োগ প্রক্রিয়া চালু হলে ১৯ ও ২০তম গ্রেড বিলুপ্ত হয়ে যাবে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে এই চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি আদায়ে সমর্থন দিয়েছিলেন। একারণে তাকে বহিস্কার করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সরাসরি নিয়োগ বন্ধ করে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া এই শ্রেণির কর্মচারীদের জন্য কষ্টদায়ক।’

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ করা, কর্মরতদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া, ৫০ ভাগ পোষ্য কোটা সংরক্ষণ এবং সব সরকারি কর্মচারীদের জন্য পেনশনভাতা আগের মতো চালু রাখা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, প্রধান উপদেষ্টা আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আরকে চৌধুরী রিজন প্রমুখ।

আরও পড়ুন:
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম